সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে মুক্তির স্বাদ পেলেন রিয়া চক্রবর্তী

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রহস্য, বিতর্ক আর দীর্ঘ আদালত যুদ্ধের পর অবশেষে মুক্তির স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা বহুল আলোচিত মাদক মামলার ছায়া কাটিয়ে বম্বে হাইকোর্টের নির্দেশে স্থায়ীভাবে ফিরে পেলেন নিজের পাসপোর্ট। এর মধ্য দিয়েই ভাঙল তার বিদেশযাত্রার দীর্ঘদিনের নিষেধাজ্ঞা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২০ সালে জামিনের শর্ত হিসেবে নারকোটিঙ্ কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল রিয়াকে। তবে আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, রিয়াকে এবার থেকে আর বিদেশ ভ্রমণের জন্য প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে না। তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে তাকে আগাম জানাতে হবে সম্পূর্ণ যাত্রাপথ। একই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া, এক মাস পর জামিন পান। জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বারবার আদালতের অনুমতি নিতে হতো। অভিনেত্রীর আইনজীবী আয়াজ খানের মাধ্যমে আদালতে দাখিল করা আবেদনে রিয়া জানান, এই বিধিনিষেধের কারণে তার কাজের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে। বর্তমানে বিদেশে শুটিং, অডিশন ও মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন হচ্ছে তার। এ বিষয়ে তার আইনজীবী আদালতকে জানান, রিয়া সব জামিনের শর্ত মেনে চলেছেন এবং কখনও আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।


এই বিভাগের আরো খবর