সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায়

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বলিউডের কিং শাহরুখ খান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় নাম লেখালেন। শুধু তাই নয়, প্রথমবার তিনি পা রাখলেন সম্মানজনক ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকায় শাহরুখ খান এই গৌরব অর্জন করেছেন। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ৩৩ বছরের সফল ক্যারিয়ার। এই মুহূর্তে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (১২ হাজার ৪৯০ কোটি ভারতীয় রুপি)। হুরুন রিপোর্ট নিশ্চিত করেছে, বলিউড বাদশা প্রথমবারের মতো এই বিপুল সম্পত্তি নিয়ে বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হলেন। সম্পদের দিক থেকে শাহরুখ খান বেশ কিছু জনপ্রিয় আন্তর্জাতিক তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন, যা অনেকের জন্যই চমকপ্রদ খবর। তালিকায় শাহরুখ খানের নিচে রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জনপ্রিয় কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)। ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শাহরুখ। হুরুন তালিকা অনুসারে, ভারতে তারকাদের মধ্যে সম্পত্তির দিক থেকে শাহরুখের পরেই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার পরিবার, যাদের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। এরপরে তৃতীয় স্থানে আছেন হৃত্বিক রোশন, তার সম্পত্তির পরিমাণ ২ হাজার ১৬০ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। প্রায় তিন দশক ধরে শাহরুখ খান শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নন। তার আয়ের উৎস বহুধা বিস্তৃত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, একটি ভিএফএঙ্ স্টুডিও এবং একাধিক ক্রিকেট দলে অংশীদারিত্ব, যার মধ্যে রয়েছে জনপ্রিয় দল নাইট রাইডার্স স্পোর্টস। এছাড়াও পশ্চিম এশিয়ায় তার বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে।


এই বিভাগের আরো খবর