সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খলনায়ক শাহজাদ ভোলা মারা গেছেন

প্রতিনিধি: / ৯১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

পাকিস্তানি চলচ্চিত্র জগতের জনপ্রিয় খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সত্তরোর্ধ এই অভিনেতা গত মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহজাদ ভোলার মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তদের মধ্যেও তার প্রয়াণে বিষাদের ছায়া। ক্যারিয়ারের শুরু থেকেই খলনায়ক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তাকে অনেকেই ললিউডের ‘আইকনিক ভিলেন’ নামে ডাকতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিস ছিল অন্যতম প্রধান সমস্যা। গত দুই মাসে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপের দিকে যেতে থাকে। অবশেষে ডায়াবেটিসের কারণে একটি পা কেটে ফেলতে হয়। এর পর থেকেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। ফুসফুসে সংক্রমণ ও কিডনি ফেইলিওর মিলিয়ে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত হাসপাতালেই না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা। শাহজাদ ভোলা তার ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও টিভি নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে খলনায়ক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত ও শক্তিশালী উপস্থিতি তাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল। তিনি ছিলেন এমন একজন অভিনেতা, যাকে ভালোবেসে মানুষ ভয় পেত।


এই বিভাগের আরো খবর