সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হিরো আলমের ওপর হামলা

প্রতিনিধি: / ৯৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

‘এখন ডাক্তার কিছুই বলেনি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তারপর বোঝা যাবে আসলে কি হয়েছে। অবস্থা খুব একটা ভালো না। রাতে অনেকে বলছিল, আর ফিরবে না আলম’- এভাবেই হিরো আলমের শারীরিক অবস্থার বর্ণনা দিলেন তার স্ত্রী রিয়া মনি। তিনি গতকাল মঙ্গলবার হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত নয় বলে জানিয়ে বলেন, ‘কারা হামলা করেছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি, পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে।’ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। গত রোববার রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রিয়া মনি বলেন, ‘আলমের মন খারাপ ছিল। তাই একা একটু ঘুরতে বের হয়েছিল। হঠাৎ এই ঘটনা ঘটলো। মানুষ হয়ে মানুষ পেটানো-বিবেকে কি বাঁধে না?’ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলযোগে আসা বেশ কয়েকজন তরুণ হিরো আলমের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। তার পরনের টি-শার্ট ছিঁড়ে গেছে। আরেক ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা ও হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।


এই বিভাগের আরো খবর