সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন সাজ নজর কাড়লেন পরীমণি

প্রতিনিধি: / ৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব, প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন, চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না, গতকাল সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে নজরকাড়া পোশাক গহনায় দ্যুতি ছড়ালেন এই নায়িকা। এদিন মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে কয়েকটি ফটোশুট শেয়ার করেন নায়িকা; যা ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে পরীমণিকে এদিন নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায়; যেটি কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে পরেছেন মানানসই ভারী গহনা, যেমন-নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি পরেছেন। বলা বাহুল্য, তার এই আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তরা পরীমণির সৌন্দর্যের প্রশংসা করেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট। এক ভক্ত লিখেছেন,‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন।


এই বিভাগের আরো খবর