সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণী সিনেমার অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থালাপাতি বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে-এমন খবরের ভিত্তিতে এ অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে চেন্নাই পুলিশ। ইকোনোমিক টাইমস এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার একটি ফোন কল পায় চেন্নাই পুলিশ। যেখানে বলা হয়, তামিলাগা ভেটরি কাজাগম-এর প্রধান ও অভিনেতা জোসেফ বিজয়ের চেন্নাইয়ের ইসিআর, নীলানকারাইয়ের বাসভবনে বোমা রাখা হয়েছে। এই সতর্কবার্তা পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। বিশেষজ্ঞরা বাড়ির ভিতরে ও বাইরে সম্পূর্ণভাবে তল্লাশি চালায়। বিজয়ের বাড়ির বাইরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বিজয়ের বাড়িতে কোনো বোমা খুঁজে পেয়েছে কি না তা এখনো জানা যায়নি। শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক। গত শনিবার তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এর মধ্যে ১৮ জন নারী, ১৩ জন পুরুষ। ৫ জন কম বয়সি মেয়ে ও ৫ জন কম বয়সি ছেলে রয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় ৪১ জন মারা গেছেন। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৩৪ জন করুর জেলার। ইরোড, তিরুপুর এবং ডিন্ডিগুল জেলার ২ জন, সেলম জেলার ১ জন বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর