সর্বশেষ :
এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত, বাজারে দাম কমার ইঙ্গিত ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচার-প্রচারণায় তুঙ্গে দাঁড়িপাল্লার জনসভা ঘিরে কুতুবদিয়ায় নির্বাচনী উত্তাপ, ৫০ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কোয়াবের উদ্বেগ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংলিশরা শেষ মিনিটের গোলে জয় পেলো আর্সেনাল কোপা দেল রে সেমির টিকেট পেলো বার্সেলোনা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জায়েদ খান এবার ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতাবেন

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান। দূর্গাপূজা উপলক্ষে আমেরিকা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা ম্যানহাটনের টাইমস স্কয়ারে সবচেয়ে বড় দুর্গোৎসবের আয়োজন করে থাকেন। সেখানেই একমঞ্চে পারফর্ম করবেন ঋতুপর্ণা ও জায়েদ। এ বিষয়ে নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি, নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে ‘সাগরিকা’ গানের সঙ্গে নাচব।’ আগামী ৪ অক্টোবর একসঙ্গে মঞ্চে উঠবেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা। প্রসঙ্গত, ২০২৪ সালে প্রথমবার টাইমস স্কয়ারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। এরই ধারাবাহিকতায় এবারও মহাসাড়ম্ভরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর