মাহফুজ রেজা
হচ্ছে যাহা ভালোই হচ্ছে
সামনে যাহা হবে,
কে তাহারে মন্দ কিংবা
খারাপ হবে ক’বে?
আমরা যারা আমজনতা
চক্ষু মেলে দেখি,
মুখ ফুটে বলতে নারাজ
হচ্ছে এসব এ কি?
কিন্তু তবে কথা আছে
মার যদি ঢিল,
কালকে কিন্তু তোমার পিঠে
পরতে পারে কিল।
Reporter Name 

























