সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবিলা নূর এবার সিয়ামের সাথে জুটি বাঁধছেন

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম ‘রাক্ষস’। এর নায়িকা কে হচ্ছেন-তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল। প্রথমে শোনা গিয়েছিল, সিয়ামের বিপরীতে প্রথমে কয়েকজন নায়িকার নাম শোনা গেলে সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার নতুন খবর মিলেছে- ‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর। এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সূত্র বলছে, সাবিলা নূর ইতোমধ্যেই ‘রাক্ষসের’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সিনেমাটি নিয়ে মন্তব্য করেননি কেউ। জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষসের’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে। মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।


এই বিভাগের আরো খবর