সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টম হল্যান্ড শুটিং সেটে আহত হলেন

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারেরতে চলছিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির শুটিং। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে সে সংবাদমাধ্যম সূত্রে খবর, চোট খুব গুরুতর নয়। ছবির সঙ্গে যুক্ত বাকিরা নিরাপদেই রয়েছেন। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, টমকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তাই আপাতত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী ভাবে এবং মাথার কোন অংশে টম আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য হাসপাতালসূত্রে এখনও জানানো হয়নি। আবার কবে শুটিং শুরু হবে, বাড়তি সতর্কতামূলক আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে-সেই সংক্রান্ত আলোচনা করার জন্য এই সপ্তাহেই ছবি প্রযোজক এবং সহ-প্রযোজকেরা বৈঠকে বসবেন বলেও জানানো হয়েছে। স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখ টম হল্যান্ড। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’। সেই থেকে পর পর তিনবার ২০১৯ সালে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ টমকে স্পাইডার-ম্যানের ভূমিকায় দেখতে পেয়েছেন দর্শক। পরের বছর অর্থাৎ, ২০২৬ সালের জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র। চতুর্থবার টমকে একই ভূমিকায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।


এই বিভাগের আরো খবর