সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কল্কির সিক্যুয়েল থাকছেন না দীপিকা

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ক্যারিয়ার নিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বলিউডের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েলে দেখা যাবে না তাকে। সামাজিক মাধ্যমে ছবির টিম জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর তারা দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। নাগ আশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকাকে দেখা যাবে কিনা, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিলো। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিলো তাকে এই ছবির সিক্যুয়লে দেখতে। এবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম। এক বিবৃতিতে প্রযোজকরা বলেন, ‘প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে সিক্যুয়েলের জন্য যে সময় ও দায়বদ্ধতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। তাই আপাতত একসঙ্গে কাজ করা সম্ভব নয়। দীপিকার জন্য শুভকামনা রইল।’ বলা বাহুল্য, এই পোস্টের পর মন ভেঙেছে দীপিকার অনুরাগীদের। গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্তি উপলক্ষে তিনি পরিবারকে সময় দিয়েছেন। ব্যক্তিজীবনকে প্রাধান্য দেওয়ার কারণে এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে বর্তমানে দীপিকা পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।


এই বিভাগের আরো খবর