সর্বশেষ :
লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত, বাজারে দাম কমার ইঙ্গিত ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচার-প্রচারণায় তুঙ্গে দাঁড়িপাল্লার জনসভা ঘিরে কুতুবদিয়ায় নির্বাচনী উত্তাপ, ৫০ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কোয়াবের উদ্বেগ
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সমালোচকদের কড়া জবাব দিলেন মালাইকা

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ক্যারিয়ার বা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে হয়-এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার সাহসী পোশাক, সম্পর্ক ও ক্যারিয়ারকে কেন্দ্র করে সমালোচনা করা হয়েছে। তবে এসব নিয়ে আর নিজেকে ব্যাখ্যা করতে চান না তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার কী করা উচিত, কী উচিত নয় তা নিয়ে মানুষ উপদেশ দেয়! আমার কর্মজীবন, পোশাক কিংবা সম্পর্ক- সবকিছু নিয়ে বিচার করে। যেদিন থেকে আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেছি, সেদিনই মুক্তি পেয়েছি। নিজেকে নিয়ে আমি যে গল্প লিখব, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ অভিনেত্রী আরও বলেন, “আমাকে অনেক সময় ‘খুব সাহসী’ বা ‘খুব স্পষ্টভাষী’ বলা হয়। এখন আমি এটাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখি। যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে তারা হয়তো আমার জন্য যথেষ্ট নন।” ১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিল মালাইকার। প্রায় ১৯ বছর সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন তিনি। তবে সেই সম্পর্কও বেশ কিছু দিন আগে ভেঙে যায়।


এই বিভাগের আরো খবর