সর্বশেষ :
ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচার-প্রচারণায় তুঙ্গে দাঁড়িপাল্লার জনসভা ঘিরে কুতুবদিয়ায় নির্বাচনী উত্তাপ, ৫০ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কোয়াবের উদ্বেগ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংলিশরা শেষ মিনিটের গোলে জয় পেলো আর্সেনাল কোপা দেল রে সেমির টিকেট পেলো বার্সেলোনা টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা দিলো শ্রীলঙ্কা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাশফুলের শুভ্রতায় মুগ্ধতা ছড়ালেন মিম

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

এসে গেছে ঋতুরানী শরৎ। কাশফুলের শুভ্রতায় যখন প্রকৃতি নতুন সাজে সেজেছে, তখন সেই সৌন্দর্যের সঙ্গে তাল মেলালেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এক ফটোশুটে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন এই তারকা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ও একগুচ্ছ ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। ভিডিওতে দেখা যায়, কাশবনের মাঝ দিয়ে হাঁটছেন মিম। পরনে কমলা রঙের শাড়ি, যার ওপর রয়েছে সূক্ষ্ম সোনালি কাজ। ছবিগুলোতেও ছিলো তার একই সাজ। কখনো কাশবনে, কখনো সবুজে ঘেরা পথ ধরে, হাতে ধরা লাল গোলাপ নিয়েও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। বলা বাহুল্য, মিমের এই লুক ও ভঙ্গিমা ভক্তদের নজর কেড়েছে। কেউ লিখেছেন, ‘প্রকৃতির সঙ্গে মিম মানেই পরিপূর্ণ সৌন্দর্য।’ আরেকজনের মন্তব্য, ‘শরতের রানী মিম, কমলা রঙে অনবদ্য।’ শরৎকাল এলেই নতুন লুকে ভক্তদের চমক দেন মিম। এ বছরও তার ব্যতিক্রম হলো না। মিমের এই ফটোশুট ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে তার ভক্তমহলে।


এই বিভাগের আরো খবর