সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্ষয় নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গণেশ চতুর্থী উৎসব শেষে প্রতি বছরই মুম্বাইয়ের জুহু সমুদ্র সৈকত ভরে যায় আবর্জনায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। খড়, ফুল, প্লাস্টিকসহ নানা ধরনের ময়লায় সৈকত ভরে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে সমাজের জন্য ভালো কাজ করতে গিয়ে উল্টো নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, অক্ষয় কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়নবিশের সঙ্গে জুহু সৈকত পরিষ্কার করছেন। কিন্তু এই ভালো কাজের জন্য প্রশংসার বদলে নেটিজেনদের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন অক্ষয়। সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ থেকেই এই কাজ করেছেন বলে জানান তিনি। অক্ষয় কুমার বলেন, ‘আমাদের এই পৃথিবীর যত্ন নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি।’ তার মতে, ‘পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের কাজ নয়, এটি সাধারণ মানুষেরও দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রীও পরিচ্ছন্নতার ওপর জোর দেন।’ অক্ষয়ের এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। অনেকেই তার এই উদ্যোগকে ‘লোকদেখানো’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ বলছেন, এটি পুরোপুরি নাটক। আবার কারো কারো দাবি, এটি তার আসন্ন সিনেমা ‘জলি এলএলবি ৩’-এর প্রচারের একটি কৌশল।


এই বিভাগের আরো খবর