সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলভার লায়ন পুরস্কার জিতলো গাজায় শিশুহত্যা নিয়ে সিনেমা

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি কন্যা শিশু রজবকে নিয়ে নির্মিত হয় এক হৃদয়বিদারক ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। ‘সিলভার লায়ন’ হচ্ছে এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার; নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কাওথের বিন হানিয়া। গত শনিবার এই পুরস্কার ঘোষণা করা হয়। চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে গত বছর গাজায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। গাজা শহর থেকে পরিবার নিয়ে বের হওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় হিন্দ রজব নামের সেই কন্যা শিশু। এই সিনেমায় ব্যবহার করা হয়েছে রজবের প্রকৃত ভয়েস রেকর্ডিং; শিশুটির সঙ্গে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চলা ফোনালাপের অডিও তুলে ধরা হয়েছে। তাতে শোনা যায়, সেখানে আটকে পড়া ছোট্ট রজবকে শান্তনা দিচ্ছিলেন উদ্ধারকর্মীরা, অথচ রজব ততক্ষণে গাড়ির ভেতরে গুলিবিদ্ধ, পাশে মৃত অবস্থায় পড়ে ছিলেন তার চাচা-চাচি ও তিন চাচতো ভাইবোন। একপর্যায়ে আর বাঁচতে পারে না শিশুকন্যা রজব, তাকে ফের গুলি করে হত্যা নিশ্চিত করে ইসরায়েলি সেনারা; শুধু তাই নয়, রজবকে উদ্ধারে যাওয়া দুজন অ্যাম্বুলেন্স কর্মীকেও গুলি করে হত্যা করা হয়। এর আগে গত বুধবার প্রিমিয়ার শো-তে ছবিটি শেষ হওয়ার পর দাঁড়িয়ে ২৩ মিনিট করতালি দেন দর্শকরা। অনেকে তখনই ধারণা করেছিলেন, ছবিটি এবারের ভেনিস উৎসবের পুরস্কার জিততে চলেছে। পুরস্কার গ্রহণ করে পরিচালক কাওথের বেন হানিয়া বলেন, “হিন্দ রজবের গল্প শুধু একটি শিশুর নয়, এটি এক পুরো জাতির করুণ কাহিনি; যারা গণহত্যার শিকার।” এদিকে এই উৎসবের প্রথম স্থান দখল করে মার্কিন স্বাধীনধারার পরিচালক জিম জারমাশের ছবি ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’।


এই বিভাগের আরো খবর