সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যে করে বিপাকে সোনম

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জাহ্নবী কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’কে ঘিরে চলা ব্যঙ্গাত্মক মন্তব্যে সায় দিয়ে এবার সমালোচনার মুখে সোনম বাজওয়া। এক জনপ্রিয় নেটপ্রভাবীর তীর্যক ভিডিওতে হাসির প্রতিক্রিয়া জানানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘পরম সুন্দরী’ ছবিতে এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তার চরিত্রের নাম ‘সুন্দরী’। ছবিতে তার সংলাপ বলার ধরন নিয়ে মূলত সমালোচনা হয়েছে। ভক্তদের দাবি, চরিত্রের সঙ্গে একেবারে মানানসই ছিলেন তিনি। তবে সমালোচকরা মনে করছেন, সংলাপ উচ্চারণে জাহ্নবী যথেষ্ট দুর্বল ছিলেন। এর মধ্যেই অনালী সেরেজো নামে এক নেটপ্রভাবী জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর কমেন্টে সোনমের দেওয়া প্রতিক্রিয়া থেকেই শুরু হয় বিতর্ক। জাহ্নবীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সোনমকে কটাক্ষ করেন। কেউ লিখেছেন, ‘অন্যকে নিয়ে হাসাহাসি করার আগে সোনমের নিজের অভিনয় দক্ষতা দেখা উচিত’। আবার আরেকজনের মন্তব্য, ‘বলিউডে তারকাসন্তান আর বহিরাগতদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব হওয়া সম্ভব নয়’। ‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে সোনম বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘বাগি ফোর’-এর কাজে।


এই বিভাগের আরো খবর