সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের বাবা হয়েছেন তাহসান!

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

দাঁড়িয়ে আছেন সংগীতশিল্পী তাহসান খান। তার পরনে পাঞ্জাবি, মুখে মাস্ক। নবজাতক একটি শিশুকে তার কাছে ধরে রেখেছেন এক ব্যক্তি। খুব মনোযোগ দিয়ে শিশুটিকে দেখছেন তাহসান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। একজন ক্যাপশনে দাবি করেন-“দ্বিতীয়বারের মতো বাবা হলেন তাহসান খান, প্রথমবারের মতো মা হলেন রোজা আহমেদ।” আরেকজন লেখেন, “পুত্রসন্তানের বাবা হলেন তাহসান খান।” অন্য একজন দাবি করেন, “আবারো কন্যা সন্তানের বাবা হলেন তাহসান।” এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন তাহসান-রোজা আহমেদ দম্পতি। চলতি বছরের ৪ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার স্ত্রীর নাম রোজা আহমেদ, তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তাদের বিয়ের বয়স ৮ মাস ১ দিন। এর ফলে তাহসানের বাবা হওয়ার খবরটি আরো বেশি মুখরোচকে পরিণত হয়েছে। কিন্তু সত্যি কি বাবা হয়েছেন এই শিল্পী? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ও খবর নিয়ে যখন জোর চর্চা চলছে, ঠিক তখন মুখ খুলেছেন তাহসান খান। খবরটি ভিত্তিহীন দাবি করে এই শিল্পী বলেন, “এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি। এ খবর পুরোটাই ভিত্তিহীন।” ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাবহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে কন্যা আইরা তাহরিম খান। ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও একা ছিলেন তাহসান। দীর্ঘ দিন একা থাকার পর পরিচয় হয় রোজা আহমেদের সঙ্গে। পরিচয়ের চার মাসের মাথায় বিয়ে করেন এই জুটি। তাহসানের দ্বিতীয় হলেও রোজার এটি প্রথম বিয়ে। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন এই যুগল।


এই বিভাগের আরো খবর