সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

অনেকদিন ধরেই কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। গত মঙ্গলবার নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়; বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এই শিল্পী। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানিয়েছেন, ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় ফরিদা পারভীনের; তাই তাকে আইসি ইউতে নেওয়া হয়েছে। কিন্তু প্রক্রিয়া শেষে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। চিকিৎসকরা তখনই তাকে ভর্তি করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী। এদিকে শিল্পীর ছেলে ইমাম নিমেরি জানিয়েছেন, ‘আম্মাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাই। পরে শরীর খারাপ হলে আইসিইউতে ভর্তি করতে হয়।’ উল্লেখ্য, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কিডনির পাশাপাশি ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যাও রয়েছে তার। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন, নিতে হয় আইসিইউ তেও। এবার ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ফের আইসিইউতে এই শিল্পী।


এই বিভাগের আরো খবর