সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্দা উঠলো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। উৎসবের ৫০তম আসর বসছে এবার। কানাডার টরন্টো শহরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। টানা দশ দিনব্যাপী এই আসরে আন্তর্জাতিক তারকাদের মিছিল, ঝলমলে প্রিমিয়ার আর লালগালিচার আয়োজন নিয়ে উৎসবমুখর হয়ে উঠবে গোটা টরন্টো শহর। উদ্বোধনী দিনে কলিন হ্যাঙ্কস পরিচালিত ‘জন ক্যান্ডি: আই লাইক মি’ ডকুমেন্টারির মাধ্যমে উৎসবের পর্দা উঠেছে। এটি প্রয়াত কানাডীয় কমেডিয়ান জন ক্যান্ডির জীবন ও কর্মকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। সমাপনী প্রদর্শনী হবে আন্নে এমন্ডের রোমান্টিক কমেডি ‘পিক এভরিথিং’। ৫০তম আয়োজন হিসেবে বিগত বছরের তুলনায় অনেক জাঁকজমকভাবেই এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যাতে নির্বাচিত হয়েছে বিশ্বের নানা দেশের ২৯১টি চলচ্চিত্র। এর মধ্যে বেশ কিছু বহুল আলোচিত সিনেমার প্রিমিয়ার হবে উৎসব প্রাঙ্গণে। আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে- ব্যাড অ্যাপলস, ব্যালাড অব আ স্মল প্লেয়ার, ক্রিস্টি, ক্যুচার), ডেড ম্যান’স ওয়্যার, ডিগ্রাসি: হোয়াটএভার ইট টেইঙ্, ফ্রাঙ্কেনস্টাইন, মাইল এন্ড কিঙ্, রেন্টাল ফ্যামিলি এবং দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। শুধু সিনেমাই নয়, দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ‘ফেস্টিভ্যাল স্ট্রিট’ এর দশম বর্ষে কিং স্ট্রিট ওয়েস্টকে (পিটার স্ট্রিট থেকে ইউনিভার্সিটি এভিনিউ পর্যন্ত) রূপ দেওয়া হবে শুধুই পথচারীদের জন্য এক বিনোদনমেলায়। ৫-৮ সেপ্টেম্বর চার দিনব্যাপী চলা এ আয়োজন ঘিরে থাকবে গান, খাবার, শিল্পকলা ও সংস্কৃতির উচ্ছ্বাস। পাশাপাশি ডেভিড পেকট স্কয়ারে প্রতিদিন সন্ধ্যায় থাকছে খোলা আকাশের নিচে সিনেমা প্রদর্শনী। তারকাবহুল এ আসরে যাদের দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের তালিকা দীর্ঘ। এর মধ্যে আছেন-অ্যাঞ্জেলিনা জোলি, স্কারলেট জোহানসন, কিলিয়ান মারফি, ড্যানিয়েল ক্রেগ, ইদ্রিস এলবা, কিয়ানু রিভস, জুডি ফস্টার, রায়ান রেনল্ডস, স্যান্ড্রা ওহ, ম্যাথিউ ম্যাককনাহে, এল ফ্যানিং, আমেরিকা ফেরেরা এবং আরও অনেকে।


এই বিভাগের আরো খবর