সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীলেখা ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

টলিগঞ্জ ও টলিউডের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব বা প্রেম নতুন নয়। এ রকম গুঞ্জন বিনোদন দুনিয়ার অন্দরে কান পাতলে প্রায়ই শোনা যায়। সম্প্রতি এমনই এক গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে নাকি শ্রীলেখা মিত্রের প্রেম ছিল! ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন শ্রীলেখা মিত্র। তার কথায়, ‘পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।’ প্রতিবেদনে আরও বলা হয়, শান্ত, নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি ছবি করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। অভিনেত্রীর দাবি, ‘ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে।তার মানেই কি প্রেম! কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।’


এই বিভাগের আরো খবর