সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সঞ্জয় বনশালির বিরুদ্ধে উঠলো প্রতারণার অভিযোগ

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার বিরুদ্ধে উঠেছে প্রতারণা, খারাপ আচরণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ। তবে বনশালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও এফআইআর করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বনশালির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর। তার দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল। সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল। যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকী প্রাপ্য টাকাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতীক। প্রতীক আরও জানিয়েছেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বনশালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি প্রতীককে। উল্টে তার সঙ্গে নাকি খারাপ আচরণও করা হয়েছে। প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া এবং রণবীর। পাশাপাশি ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও। একই ছবিতে আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শক মনে। তারই মাঝে এমন খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শকমনে। যদিও এই ঘটনা নিয়ে পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেয়নি।


এই বিভাগের আরো খবর