সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফারিয়া ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমান সময়ে পছন্দের তারকাকে কাছে পেলেই সেলফি তোলার জন্য ছুটে যান ভক্তরা। তবে এক্ষেত্রে এক ব্যতিক্রম ভক্তের দেখা পেলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। অনেক বছর পর এক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন তিনি। ব্যতিক্রমী সেই অভিজ্ঞতার কথা গত সোমবার রাতে ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, অনেক বছর পর আজ আমি আড়ং-এর এক সেলসম্যান ভাইকে অটোগ্রাফ দিলাম। এই যুগে কেউ আর অটোগ্রাফ চায় না, সবাই শুধু সেলফি তোলে। কিন্তু উনি আলাদা, ভিন্নরকম। খুব সুন্দর করে হেসে জিজ্ঞেস করলেন-“আপু, ব্যাচেলর পয়েন্টে আর কাজ করবেন না??”তারপর বললেন-“আপনি আসলে খুব ভালো মানুষৃ”আহা! কী অপার মায়াৃ এই মায়াগুলোর জন্যই তো বেঁচে আছি। শপিং শেষে ফেরার পথে খুব ক্ষুধা লেগেছিল। দেখি, একটা দোকান বন্ধ হয়ে গেছে। আমি বললাম-“ভাই, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলামৃ”আমাকে দেখে উনি হাসিমুখে দোকান খুলে দিলেন। বললেন-“আপু, কী খাবেন বলুন?”আহা! এ জীবনে আর কী লাগে? নিজের অনুভূতি প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, এই ছোট ছোট ভালোবাসা আর মায়াগুলোই আমার কাছে আকাশসম। জীবনে আমি অনেক কিছু হতে পারিনি, খুব বড় নায়িকা বা বড় অভিনেত্রী হতে পারিনি। কিন্তু মানুষের এই ভালোবাসা আমার কাছে আশীর্বাদ। আজ আমি যা হতে পেরেছি, তা-ই আমাকে ভরিয়ে দিয়েছে কৃতজ্ঞতায়। প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়।


এই বিভাগের আরো খবর