সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আবার গানের মঞ্চে ফিরলেন নোবেল

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গায়ক মইনুল আহসান নোবেল দীর্ঘদিন অন্তরালে থাকার পর আবার গানের মঞ্চে ফিরছেন। সম্প্রতি বিয়ে করে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। এবার নিজের ভক্তদের জন্য নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন এই গায়ক। নোবেল অংশ নেবেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে। এ উপলক্ষে তিনি সম্প্রতি আয়োজকদের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, যা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গেছে, নোবেলের চেহারা এবং চুলের স্টাইল আগের চেহারার থেকে সম্পূর্ণ ভিন্ন-অনেকে প্রথমে চিনতেই পারননি তাকে। ভিডিওবার্তায় নোবেল বলেন, ‘হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর, মঙ্গলবার। দেখা হবে, গানে গানে।’ তবে নোবেলের প্রত্যাবর্তন শুধু আনন্দ নয়; পুরনো কিছু বিতর্কও স্মৃতিতে ফেরাচ্ছে। এর আগে কুড়িগ্রামে একটি কনসার্টে মাতাল অবস্থায় অংশ নেওয়ার সময় দর্শকরা তাকে জুতা ছুড়ে ছিলেন। এই ঘটনাটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নোবেলের নতুন ভিডিও প্রকাশের পর। অনেকের ধারণা, নোবেলের এই প্রত্যাবর্তন কেবল তার গানের ভক্তদের জন্য নয়, বরং দেশের বিনোদন জগতের জন্যও নতুন আলো আনবে। জেলের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর তার সংগীত যাত্রা কেমন হবে, তা এখন সবার চোখে কৌতূহলের বিষয়।


এই বিভাগের আরো খবর