সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মানসিক চাপে ভুগছেন আলিজেহ শাহ

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন। সম্প্রতি নিজের মনের আঘাত ও মানসিক সমস্যার কথা জানিয়ে সবাইকে বিস্মিত করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, দীর্ঘ সময় টানা শুটিং এবং শোবিজের বিষাক্ত পরিবেশ তার মন ভেঙে দিয়েছে এবং তিনি বর্তমানে পোস্ট-ট্রমেটিক স্ট্রেস ডিজঅর্ডার (চঞঝউ) মোকাবিলা করছেন। ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে আলিজেহ জানিয়েছেন, ১২ ঘণ্টার দীর্ঘ শুটিং এবং সেটে যে অসহনীয় আচরণ সহ্য করতে হয়েছে, তাতে তার নিজের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। তিনি বলেন, ‘মানুষ মনে করে আমি নতুন কাজের জন্য এসব কথা বলছি, কিন্তু এই ভুল ধারণা আমার অনেক ব্যথা দেয়। আমি চঞঝউ-র সঙ্গে লড়ছি।’ শোবিজের বিষাক্ত সংস্কৃতির কড়া সমালোচনা করে আলিজেহ বলেন, শোবিজের জগৎ অত্যন্ত হীনমন্যতা ও অবমাননায় ভরা, সেখানে আমাকে প্রায়ই ‘কিছুই নয়’ মনে করা হতো। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো সহানুভূতির কারণে বা দয়া করে তাকে কোনো কাজ দেওয়া হোক, সেটি তিনি চান না; তিনি শুধু শান্তিতে থাকতে চান, কারণ এসব স্মৃতি তাকে এখনো মানসিক কষ্ট দিচ্ছে।


এই বিভাগের আরো খবর