সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আমিরাত আশা জাগিয়েও পাকিস্তানকে হারাতে পারলো না

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর গত শনিবার আরব আমিরাতের বিপক্ষে ৩১ রানে জিতেছে সালমান আলি আগার দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করে নেমে আসিফ খানের ৩৫ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংসের পর ৮ উইকেটে ১৭৬ রানে আউটে যায় আমিরাত। পাকিস্তানের হয়ে মারকাটারি ইনিংস খেলেন ওপেনার সাইম আইয়ুব ও হাসান নওয়াজ। দুজনই হাঁকান ফিফটি। ৩৮ বলে ৬৯ রান (৭ চার ৪ ছক্কা) করেন সাইম। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। নওয়াজ হাঁকান সংক্ষিপ্ত ফরম্যাটের ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতক, তোলেন ২৬ বলে ৫৬ রান (২ চার ৬ ছক্কা)। অর্থাৎ বাউন্ডারি থেকে ৪৪ রান করেন হাসান নওয়াজ। এছাড়া মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫, ফাহিম আশরাফ ১০ বলে ১৬ রান করেন। আরব আমিরাতের হয়ে ৩৫ বলে ৭৭ রান করেন আসিফ খান। এক সময় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা ডানহাতি ব্যাটার হাঁকান ৬টি করে চার ও ছক্কা। তাকে সহায়তা করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ১৮ বলে ৩৩ রান করেন তিনি। যদিও আসিফ ও ওয়াসিমের এই চেষ্টা আমিরাতের কোনো কাজে আসেনি। বল হাতে আরব আমিরাতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জুনাইদ সিদ্দিক ও সাঘির খান। পাকিস্তানের হাসান আলি নেন ৩ উইকেট।

 


এই বিভাগের আরো খবর