সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এমা স্টোন মাথা ন্যাড়া করে চমক দেখালেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিনোদন: হলিউডের সুপরিচিত অভিনেত্রী এমা স্টোন নতুনভাবে নজর কেড়েছেন। গ্রিক পরিচালক ইয়োরগস লান্থিমোসের কল্পবিজ্ঞানধর্মী ছবি ‘বোগোনিয়া’-র ট্রেলারে তিনি পুরো মাথা ন্যাড়া করে দর্শকের সামনে উপস্থিত হয়েছেন। ছবিটি প্রিমিয়ার হয়েছিল ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে, যেখানে তা ৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়ে প্রশংসার ঝড় তুলেছে।
ছবির গল্পে দেখা যাবে, দুই ব্যক্তি এক প্রভাবশালী নারী সিইওকে অপহরণ করে। তাদের বিশ্বাস, ওই নারী আসলে একজন এলিয়েন, যিনি পৃথিবী ধ্বংস করতে এসেছে। এই রহস্যময় নারীর চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন। ট্রেলারের প্রকাশের পরই সামাজিক মাধ্যমে এমার ন্যাড়া মাথার নতুন লুক ভাইরাল হয়ে গেছে, আর প্রশংসা পাচ্ছেন তিনি।
‘বোগোনিয়া’ এমা ও লান্থিমোসের চতুর্থ যৌথ প্রজেক্ট। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘দ্য ফেভারিট’, ‘পুওর থিংস’ এবং ‘কাইন্ডস অব কাইন্ডনেস’-এ। বিশেষ করে ‘পুওর থিংস’-এ অভিনয়ের জন্য এমা সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন।
এমার নতুন লুক ও সাহসী চরিত্রপ্রীতি ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদের নজর কাড়ছে। চরিত্রের জন্য নিজের সম্পূর্ণতা উজাড় করে দেওয়ার এই দৃঢ়তা প্রমাণ করছে, যে অভিনেত্রী কেবল সৌন্দর্য নয়, বরং অভিনয়ের গভীরতা ও সাহসিকতায়ও সমানভাবে পারদর্শী।


এই বিভাগের আরো খবর