সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শুটিং শেষে একে অন্যকে জড়িয়ে ধরেন, ফাঁস অনিত-আহানের কাণ্ড

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিনোদন: ‘সাইয়ারা’য় আহান পান্ডে ও অনিত পাড্ডার পর্দার রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। গুঞ্জন উঠেছে পর্দার আড়ালেও রসায়ন জমেছে তাদের। এতদিন এ নিয়ে চুপ থাকলেও এবার নিজেদের গোপন তথ্য ফাঁস করলেন তারা। জানালেন শুটিং শেষে একে অন্যকে জড়িয়ে ধরে যা করেছিলেন আহান-অনিত।
অনিত বলেন, ‘শুটিংয়ের শেষ দিন খুব কষ্ট হচ্ছিল। আমরা ভাবছিলাম এক বছর ধরে যেভাবে দুজন কাজ করেছি, একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আর হয়তো সেরকম কিছু হবে না কোনোদিন। কিন্তু আমাদের কান্না থামাতে ছুটে এসেছিলেন প্রোডাকশনের সবাই। তারা জানিয়েছিলেন, ছবির শুটিং শেষ মানেই আর দেখা হবে না তা নয়। এরপর প্রচারের জন্য অনেকবার একসঙ্গে হবে পুরো টিম। তবুও সেই সময় চোখের জল বাঁধ মানছিল না।’ ‘সাইয়ারা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। ১২ সেপ্টেম্বর নেটফ্লিঙ্ েমুক্তি পাচ্ছে। এ উপলক্ষে চলছে নতুন করে প্রচারণা। ছবি মুক্তির আগে প্রচারণায় দেখা না গেলেও এবার অংশ নিয়েছেন। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুজন। সেখানেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন অনিত। সিনেমা হল থেকে ৫০০ কোটি রুপি তুলেছে ‘সাইয়ারা’ । এটি পরিচালনা করেছেন মোহিত সুরি। অনিত-আহান ছাড়াও অভিনয় করেছেন আলম খান, সিদ মাক্কার, শান গ্রোভার, রাজেশ কুমার ও বরুণ বদোলা।


এই বিভাগের আরো খবর