সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আইএমডিবিতে তৃতীয় স্থান, গ্ল্যামারে ঝড় তুললেন হানিয়া আমির

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিনোদন: পাকিস্তানি বিনোদন জগতের আলোচিত মুখ হানিয়া আমির আবারও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নজর কাড়েছেন। আইএমডিবি-র প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় সরাসরি তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। এই সাফল্য শুধু তার ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতার স্বীকৃতি নয়, বরং পাকিস্তানের বিনোদন জগতে গৌরবের মুহূর্তও বয়ে এনেছে।
সাফল্যের ধারাবাহিকতায় হানিয়ার সাম্প্রতিক গ্ল্যামারাস লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা তিনটি ছবিতে তিনি একেবারেই ভিন্ন রূপে ধরা দিয়েছেন। ছবিগুলোতে হানিয়া পরেছেন ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউন, যার কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে করেছে এক অতিরিক্ত আভিজাত্য।
চুলে হালকা কার্লের খোলা স্টাইল, উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজে হানিয়া ভক্তদের মন জয় করেছেন। ছবিগুলোতে প্রকাশিত এই লুক সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসার ঝড় তুলেছে, যা প্রমাণ করে, শুধু অভিনয় নয়, গ্ল্যামার আর ব্যক্তিত্বের সমন্বয়ে হানিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন।

এছাড়া, হানিয়ার এই অর্জন পাকিস্তানি বিনোদন জগতে নতুন উচ্চতা স্পর্শ করেছে, যেখানে তিনি শুধু দেশীয় নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত একজন তারকা হিসেবে পরিচিত


এই বিভাগের আরো খবর