সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের সঙ্গে নির্ধারিত সময়ে ২-২ সমতায় থাকার পর টাইব্রেকারে ১১-১২ ব্যবধানে হেরেছে রুবেন আমোরিমের দল। ঘরের মাঠে শুরু থেকেই ইউনাইটেডের চোখে চোখ রেখে খেলে গ্রিমসবি। এর ফলও পেয়ে যায় হাতেনাতে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দলটি। ২২ মিনিটে চার্লস ভেরনাম এবং ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে লিড পেয়ে যায় গ্রিমসবি। ম্যাচের বড় একটা সময় পিছিয়ে থাকলেও শেষ দিকে হঠাৎ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রেড ডেভিলরা। ৭৫ মিনিটে কোবি মাইনুর অ্যাসিস্টে গোল করে ইউনাইটেডকে প্রথম লাইফলাইন দেন ব্রায়ান এমবুয়েমো। চলতি ট্রান্সফার উইন্ডোতে ওল্ড ট্রাফোর্ডে আসা এই ফরোয়ার্ডের ক্লাবের জার্সিতে এটাই প্রথম গোল। নির্ধারিত সময়ের একেবারে শেষের দিকে আমোরিমের দলকে সমতায় ফেরান হ্যারি মাগুয়ের। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দীর্ঘ টাইব্রেকারে ইউনাইটেডের শেষ শটটি মিস করে বসেন এমবুয়েমো। অন্যদিকে চাপের মাথায় একের পর এক শটে জাল কাঁপিয়ে রূপকথার গল্প লিখে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে ‘পুঁচকে’ গ্রিমসবি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগেও ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি। আর্সেনালের কাছে ০-১ গোলে হার দিয়ে মৌসুম শুরুর পর ফুলহ্যামের সঙ্গে ১-১ ড্র করেছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।


এই বিভাগের আরো খবর