সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চঞ্চল বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নিজের বিবাহবার্ষিকী ভুলে গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যদিও স্ত্রী শান্তা মনে করিয়ে দেওয়ার পর খানিকটা অনুশোচনাতেই ভুগছেন তিনি। সেই ঘটনা আবার তুলে ধরেছেন এক ফেসবুক স্ট্যাটাসেই। যেখানে তিনি জানালেন-বিবাহবার্ষিকীর কথা মাথায় না থাকলেও স্ত্রী শান্তার মনে করিয়ে দেওয়া আর সহনশীলতার জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ। সেই স্ট্যাটাসে পুরোনো একটি পারিবারিক ছবি যুক্ত করে এই অনুভূতি ভাগ করে নেন চঞ্চল চৌধুরী। চঞ্চল লিখেছেন, ছবিটি প্রায় পনেরো বছর আগের; সম্ভবত কোনো পত্রিকার ফটোসাংবাদিক তাদের বাসায় গিয়ে তুলেছিলেন। ছবিতে তিনি, স্ত্রী শান্তা ও ছেলে শুদ্ধ-সবাইকে দেখা যায়। পোস্টে তিনি স্বীকার করেন, আজ তাদের বিয়ের দিন হলেও সেটি মনে ছিল না, এমনকি কততম বিবাহবার্ষিকী তাও তিনি ঠিক মনে করতে পারেননি। শান্তা লিখে মনে করিয়ে দেওয়ার পর কিছুটা লজ্জা ও অপরাধবোধ কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি। সাংসারিক জীবনের প্রসঙ্গে চঞ্চলের সৎ স্বীকারোক্তি-অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও ব্যক্তিজীবনে ভুলে যাওয়ার প্রবণতা তাকে প্রায়ই অস্বস্তিতে ফেলে। তার ভাষায়, ভুলে যাওয়া যেন “একটা অসুখের মতো”। তবু সবকিছুর পরও শান্তার কাছ থেকে বড় কোনো অভিযোগ না পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পোস্টের শেষে স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ‘শুভ বিবাহবার্ষিকী’ লিখে ভালোবাসার বার্তা দেন এই অভিনেতা।


এই বিভাগের আরো খবর