সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টেইলর-কেলসে জুটির মোট সম্পদ কত? চমকে উঠবেন শুনলে!

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দুই বছর প্রেমের পর অবশেষে বাগদান সারলেন মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। গত মঙ্গলবার রাতের ইনস্টাগ্রাম পোস্টে একসঙ্গে ছবি শেয়ার করে যুগল জানালেন, তারা এখন আনুষ্ঠানিকভাবে একে অপরের। আর সেখানেই ধরা দিল সেই মুহূর্ত, যখন হাঁটু গেড়ে প্রিয়তমাকে হীরার আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন কেলসে। আর সেই হীরার আংটিটি নিয়েই এখন তোলপাড় ভক্তদের মধ্যে। আর্টিফেঙ্ ফাইন জুয়েলারি থেকে কেনা আংটির দাম তাদের ওয়েবসাইটে সর্বোচ্চ ২৯ হাজার ডলার হলেও বিশেষজ্ঞদের মতে, কেলসের কাস্টম কমিশন করা এ আংটির প্রকৃত মূল্য হতে পারে প্রায় ১ মিলিয়ন ডলার। তবে এখন প্রশ্ন কত সম্পদের মালিক টেইলর ও কেলসে? চলুন জেনে নিই। টেইলর সুইফট নিজেই বিশ্বের অন্যতম ধনী নারী সংগীত শিল্পী। ২০২৩ সালে বিয়ন্সে, রিয়ানাকে ছাড়িয়ে যান তিনি। ‘দ্য ইরাস ট্যুর’-এ অভাবনীয় সাফল্যের পর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ বিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা কনসার্ট ট্যুর। ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সুইফট সংগীতের পাশাপাশি ১২০ মিলিয়ন ডলারের রিয়েল এস্টেটের মালিক। যার মধ্যে রয়েছে-রোড আইল্যান্ডে অবস্থিত একটি প্রাসাদ। এর মূল্য ১৭ মিলিয়ন ডলার। তা ছাড়া তার নিজের ২৩ মিলিয়ন ডলার মূল্যের একটি প্রাইভেট জেট রয়েছে। অন্যদিকে কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। আমেরিকান ফুটবল ক্যারিয়ারে কেলসে যে সম্পদের মালিক হয়েছেন, তা টেইলর সুইফটের ধারেকাছেও নেই। ১২ বছর ধরে কানসাস সিটি চিফস দলে খেলা এই সুপার বোল চ্যাম্পিয়নের সম্পদ ৭০ মিলিয়ন ডলার। ২০২৫ সালের এনএফএল সিজনে খেলার পাশাপাশি, তার অফ-ফিল্ড আয় ৮০ মিলিয়ন ডলার, যার মধ্যে রয়েছে ভাই জেসনের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের পডকাস্ট চুক্তি। এই হবু দম্পতির সম্মিলিত মোট সম্পদ ১.৬৭ বিলিয়ন ডলার। যার মধ্যে শুধু সুইফটের সম্পদ ১.৬ বিলিয়ন ডলার। প্রেম, সাফল্য আর বিলাসিতার অনন্য মিশেলে গড়া এ জুটিকে ঘিরে বিশ্বজুড়ে এখন উন্মাদনা তুঙ্গে। টেইলর সুইফটের অতীত প্রেমের গল্পগুলো ভক্তরা জানলেও, ট্র্যাভিস কেলসের সঙ্গে তার এই অধ্যায়ই হতে চলেছে জীবনের সবচেয়ে রূপকথার মতো এক প্রেমগাথা।


এই বিভাগের আরো খবর