সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ঢালিউড মেগাস্টার শাকিব খান এখন আমেরিকায় রয়েছেন। মার্কিন মুলুকে থাকলেও সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফেসবুকে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে অনুরাগীদের উন্মাদনা জাগিয়ে তুলেছেন। নানা ইস্যুতেও তাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করলেন শাকিব। গতকাল বুধবার ছিলো কাজী নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কবি। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জাতীয় কবির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন অনুরাগীরা। কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে শাকিবও লিখেছেন নিজের ভালোবাসার কথা। তিনি লেখেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা…’। এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে শোক প্রকাশ করে আলোচনা আসেন শাকিব। এ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। তারপর বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা জানিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, ‘দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত।’ তিনি যোগ করেন, ‘যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত।’


এই বিভাগের আরো খবর