সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখ-দীপিকা আইনি বিপাকে পড়লেন

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আইনি বিপাকে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। প্রতারণার অভিযোগে রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় নাম রয়েছে আরও ৬ জনের। ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিযোগটি করেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। সেই গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার রুপি অগ্রীম ও বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন সেই আইনজীবী। এরপর তিনি দাবি করেন, গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অল্পদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও সমাধান না পেয়ে তিনি মামলা করেন। কিন্তু কেন শাহরুখ ও দীপিকার নাম মামলায় জড়িয়েছে? জানা গেছে, তারা ওই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং বিজ্ঞাপনে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদের নামও যুক্ত করা হয়েছে। এ ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর