সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিথিলা ভক্তদের সুখবর দিলেন

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা তার ভক্ত অনুরাগীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এলেন। জীবনে নতুন পরিচয়ে নিজেকে যুক্ত করলেন এই তারকা। দীর্ঘ পাঁচ বছরের গবেষণা যাত্রার পর সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে এ সুখবর জানিয়েছেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, ‘আমি ভীষণ আবেগাপ্লুত ও গর্বিত হয়ে জানাচ্ছি, সফলভাবে আমার পিএইচডি থিসিস শেষ করেছি!’ তিনি আরও লেখেন, ‘এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক দীর্ঘ যাত্রার সমাপ্তি। এই যাত্রা একদিকে মধুর আবার অন্যদিকে কষ্টমিশ্রিতও। আমার জন্য এই পথ বেছে নেওয়ার মানে ছিল- পূর্ণকালীন চাকরি, মাঝেমধ্যে অভিনয় আর পরিবারের বড় দায়িত্ব সামলানোর পাশাপাশি এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা।’ নিজের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, ‘এই অভিজ্ঞতা আমার জন্য ছিল স্থিতিস্থাপকতার এক অসাধারণ পাঠশালা, যা আমাকে বুঝিয়েছে আমি আসলে কতটুকু সামলাতে সক্ষম। আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমি অপরিসীম কৃতজ্ঞ; তাদের অবিচল সমর্থনই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।’ সবশেষে নামের সঙ্গে ডক্টর উপাধি যুক্ত করার আনন্দ জানিয়ে বলেন, ‘‘আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে ও গর্বের সঙ্গে আমার নামের আগে সেই কাঙ্ক্ষিত উপাধি ‘ডক্টর’ যুক্ত করতে পারি। এই উপাধি আমি কঠোর পরিশ্রম করে অর্জন করেছি।’ মিথিলার এই পোস্টে তার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করছেন। টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কাজের সঙ্গেও যুক্ত মিথিলা।


এই বিভাগের আরো খবর