সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জনপ্রিয় অভিনেতা দিনেশ মঙ্গোলোরু মারা গেছেন

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রখ্যাত কন্নড় অভিনেতা দিনেশ মঙ্গোলোরু মারা গেছেন। গত সোমবার ভোররাতে উডুপিতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন দিনেশ মঙ্গোলোরু। শুটিংসেটেই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে গত সপ্তাহে আবার অসুস্থতা বাড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় এই অভিনেতার। ভারতীয় এঙ্প্রেস-এর প্রতিবেদন অনুসারে, দিনেশের মরদেহ তার উডুপির বাড়িতে আনা হবে যা সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে সুমনাহল্লি শ্মশানে। ব্যক্তিজীবনে দিনেশ মঙ্গোলোরু দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে। উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দিনেশ মঙ্গোলোরু শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্বচরিত্রে পরিণত করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি। দিনেশ মঙ্গোলোরু সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। তিনি সেখানে প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং পরবর্তী সিকুয়েলে তার চরিত্রটি মারা যায়। কেজিএফের সাফল্যের পর তিনি ভারতজুড়ে পরিচিতি পান।


এই বিভাগের আরো খবর