Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ইউএনও ‘র সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণা: কুতুবদিয়াবাসীকে সতর্ক থাকার আহ্বান উপজেলা প্রশাসনের

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৪৮ Time View

‎নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ক্লোন করে অসাধু চক্র সাধারণ মানুষের নিকট ফোন করে অর্থ দাবি করছে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

‎উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিতে চাইছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে।

‎কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “সরকারি নাম্বার ক্লোন করে যদি কেউ ফোন করে অর্থ দাবি করে তবে তা প্রতারণা। কেউ যেন এ ধরনের ফাঁদে না পড়ে।” একই সঙ্গে তিনি প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা উপজেলা প্রশাসনে অবহিত করার আহ্বান জানান।

‎এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রতারক চক্রকে শনাক্ত করতে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।

‎সতর্কবার্তায় সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে—সরকারি কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে অর্থ দাবি করে না। তাই এমন ফোন এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

‎ইউএনও ‘র সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণা: কুতুবদিয়াবাসীকে সতর্ক থাকার আহ্বান উপজেলা প্রশাসনের

Update Time : ০১:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫