সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরিচালক শুটিংসেটেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মারা গেছেন জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। দ্য হলিউড রিপোর্টার এর খবর, প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে বোরেলার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এমিলি ইন প্যারিস প্রযোজনা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’ জানা গেছে, ইতালির ভেনিসে সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলাকালীন হঠাৎ করেই সেটে পড়ে যান দিয়েগো বোরেলা। ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ঘটে এ দুর্ঘটনা। এ সময় দ্রুত চিকিৎসক ডাকা হয়। জানা যায়, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।


এই বিভাগের আরো খবর