সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উরফি অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বলিউডের মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ মানেই নতুন চমক। সবসময়ই চর্চায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। কখনো কাচ, কখনো ঘড়ি, কখনো ব্যান্ডেজ কিংবা সফট টয়ের পোশাক পরে ঝড় তোলেন নেটদুনিয়ায়। খোলামেলা-সব জায়গায় অভিনেত্রী স্বমহিমায় উপস্থিতি। তবে এবার পোশাক নয়, প্রেমই তাকে আলোচনায় নিয়ে এসেছে। এ নিয়ে নেটিদুনিয়ায় ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ নেই উরফির, সবার মাঝে নজর কাড়তেই তিনি যেন এসব করে থাকেন। এবার নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকেছেন। কিন্তু এবার নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন উরফি জাভেদ। এর আগে এক সাক্ষাৎকারে উরফি বলেছিলেন, প্রেম করছেন তিনি। প্রেমিক দিল্লির বাসিন্দা। তবে একেবারেই আলাদা উরফির থেকে। মিডিয়ার দুনিয়া থেকে তিনি অনেক দূরে থাকতেই পছন্দ করেন। ভক্তদের এখন একটাই প্রশ্ন- উরফির এ নতুন প্রেমের গল্প কোথায় গিয়ে শেষ হয়? তার এ কেমিস্ট্রিতে নেটিজেনরা ভীষণ মজা নিচ্ছেন। এবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকের একটি ছবি (কৌস ত্রিবেদী নামে এক তরুণকে ট্যাগ করে) শেয়ার করেছেন উরফি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন-আমি আমার প্রেমিককে খুব মিস করছি। তবে কৌস ত্রিবেদীকে নিয়ে নেটদুনিয়ায় তথ্য খুবই কম। যেখানে উরফির ফলোয়ার্স সংখ্যা প্রায় ৫ দশমিক ৩ মিলিয়ন, সেখানে কৌসের ফলোয়ার্স মাত্র ২৩০০। তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা-আমি বিখ্যাত নই, কিন্তু মানুষ আমাকে অবশ্যই চেনে। বোঝাই যাচ্ছে- গ্ল্যামার জগৎ থেকে দূরে থাকলেও বিদেশে যথেষ্ট সময় কাটান কৌস।


এই বিভাগের আরো খবর