সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই’

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। কাঁধে, মাথায়, হাতে পাখি নিয়ে গান ও নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে থাকেন তিনি। মূলত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়াতে থাকে পারশার এসব পরিবেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি সংগীত নিয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই।’ তার কথায়, ‘ক্লাসিকাল সংগীতকে “বোরিং”বলে উপস্থাপন করা মানে শত শত বছরের সাধনা, ঐতিহ্য ও শিল্পকীর্তিকে উপহাস করা। সেতারকে গিটার বানানো, তবলাকে নাচের উপকরণে নামিয়ে আনা, এসব দৃশ্য কেবল অশালীনই নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক অবমাননা। এটি শিল্পকলার প্রতি অশ্রদ্ধা, আর শিল্পীর সাধনার প্রতি তাচ্ছিল্যের প্রকাশ। প্রতিটি সংগীতধারা তার নিজস্ব ব্যঞ্জনা ও মহিমায় অনন্য। ক্লাসিকাল তার গভীরতা ও শুদ্ধতায়, রক বা পপ তাদের শক্তি ও আবেগে।’ পারশা লিখেছেন, ‘একটিকে হেয় করে অন্যটিকে “কুল”বানানোর প্রয়াস কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়, বরং মার্কেটিং কৌশলের নামে চিন্তার দেউলিয়াত্ব প্রকাশ করা। যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং, তবে বলার কিছু নেই।’ শেষে বলেন, ‘কিন্তু যদি সত্যিই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করাই লক্ষ্য হয়, তবে এটি এক আত্মঘাতী পদক্ষেপ। কারণ সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে পদদলিত করে কোনো ব্র্যান্ড দীর্ঘমেয়াদে সম্মান অর্জন করতে পারে না বরং কেবল ঘৃণা ও উপহাস কুড়ায়।’


এই বিভাগের আরো খবর