সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্ষয় আইনি ঝামেলায় জড়ালেন

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বিচারব্যবস্থাকে অপমান করার অভিযোগ উঠেছে অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির বিরুদ্ধে। পুণের আদালতে দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাদের আসন্ন সিনেমা ‘জলি এলএলবি ৩’-কে ঘিরে সমস্যার শুরু। ওয়াজেদ রহিম খান নামে এক আইনজীবী তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। শুধু অক্ষয় ও আরশাদ নয়, জানা গেছে সিনেমার পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন সেই আইনজীবী। আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় দুই অভিনেতা ও পরিচালককে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ওয়াজেদ রহিমের দাবি, সিনেমাতে এমন কিছু বিষয় দেখানো হয়েছে যা ভারতের বিচারব্যবস্থাকে অপমান করে। আদালতের কাজের ধরন নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলেও তার অভিযোগ। এক দৃশ্যে বিচারককেকে ‘মামা’ বলে ডাকা হচ্ছে। এই শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন আইনজীবী। ‘জলি এলএলবি ৩’র ঝলকে দেখানো কিছু বিষয় নিয়ে আপত্তি অভিযোগকারী আইনজীবীর। সংবাদমাধ্যমকে ওয়াজেদ বলেন, আইনজীবীদের সম্মান করা উচিত। আইনজীবী ও বিচারপতিদের সম্পর্কে যা যা দেখানো হয়েছে তা সম্পূর্ণ ভুল। সেই জন্যই আমি অভিযোগ জানালাম পুণে আদালতে। সেই অভিযোগের ভিত্তিতেই অক্ষয়, আরশাদ ও পরিচালককে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। এই অভিযোগটি ওয়াজেদ দায়ের করেছিলেন ২০২৪ সালে, সিনেমার প্রথম ঝলক মুক্তির পরপর। গত সপ্তাহে মুক্তি পেয়েছে আরও একটি ঝলক। অক্ষয় ও আরশাদ অভিনীত এই সিনেমা মুক্তি পাবে আসছে ১৯ সেপ্টেম্বর।


এই বিভাগের আরো খবর