সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রজনীকান্তের ‘কুলি’ ৭ দিনে ৬০০ কোটি ছাড়ালো

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগেই আলোচনায় উঠে আসে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এটি। অগ্রিম টিকিট বুকিং নিয়েও কাড়াকাড়ি শুরু হয়েছিল। বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেন নির্মাতারা। আর মুক্তির পর বঙ্ অফিসে সাড়া ফেলেছে এটি। বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘কুলি’ সিনেমা আয় করে ১৫১.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৯৪ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৭৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৬৫ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ১৯.৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ১৬.৬৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ১২.৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪৩৫.৫৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬০৭ কোটি ৬৭ লাখ টাকা)। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ৭ দিনে ‘কুলি’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ২৫৫.৮ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ১৬২.২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৮৩ কোটি টাকার বেশি)। পিঙ্কভিলার তথ্য অনুসারে, রজনীকান্তের ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৩ কোটি ১৯ লাখ টাকা)। মুক্তির আগেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি) আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।


এই বিভাগের আরো খবর