সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তানজিন তিশা এবার শাকিব খানের সাথে জুটি বাঁধছেন

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঢালিউডে নতুন বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে এক বড় বাজেটের সিনেমা। সেখানে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন সাকিব ফাহাদ। এতে থাকবে অ্যাকশন, রোমান্স ও রোমাঞ্চকর গল্প। ছবিতে শাকিবের সঙ্গে খল চরিত্রে থাকবেন তৌকীর আহমেদ। তবে নায়িকা কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ঘনিষ্ঠ সূত্রে খবর, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় শাকিব খানের বিপরীতে অভিষেক করছেন। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করলেও, পরিচালক বা অভিনেত্রী কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। জানা গেছে, মৌখিকভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও আজ আনুষ্ঠানিক ঘোষণা হবে। সিনেমায় শাকিবকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক ঝুঁকিপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করেন। চরিত্রের ছাপ ‘পাঠান’ ও ‘টাইগার’-এর মতো সাহসী ও উত্তেজনাপূর্ণ। শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পুরো সিনেমার শুটিং হবে দেশে। এটি আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর