সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সানি লিওন যেভাবে নিজেকে ফিট রাখেন

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বলিউড অভিনেত্রী সানি লিওনকে দেখলে তার বয়স আন্দাজ করতে পারেন না ভক্তরা। ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’-এর হাত ধরে পরিচিতি পেলেও পর্ন তারকা হিসেবেও কম জনপ্রিয়তা ছিল না তার। ৪৫-এর সানি এখনও ২৫-এর যৌবনকে ধরে রেখেছেন। তার ত্বকের জেল্লা দেখলে তাবড় তাবড় নায়িকারা ঈর্ষা করবেন। দাগ-ছোপহীন এই ত্বকের সিক্রেট কী, তা অনেকেই জানতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি নিজের ত্বকের যত্ন নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কখনও ত্বকের যত্ন নিতে ভোলেন না। বয়স কম হোক বা বেশি, তর্কের চর্চা সর্বদাই করা দরকার। সানি কখনই তার দৈনন্দিন দিনের রুটিন ভোলেন না। অভিনেত্রীর কথায়, যৌবন থাকতে থাকতে ত্বককে খারাপ হওয়া বাঁচানো খুব দরকার। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চর্চা বেড়ে যাওয়া উচিত। সানি রাতে তার ত্বকের যত্ন নিতে কোনও সময়ই ভুল করেন না। রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ ও নাইট ক্রিম মাখতে ভোলেন না। পাশাপাশি ঘরোয়া উপায়ের ওপর সব সময়ই জোর দিয়ে থাকেন। অভিনেত্রী তার শরীর নিয়ে বেশ সচেতন। নিয়মিত যত্ন নেন নিজের। শুধু শরীর নয়। যত্নে রাখেন ত্বকও। ৪০-এর কোঠা পার করেও সানির ত্বকে লালিত্যের ছাপ। চকচকে মসৃণ ত্বকে যেন আলো ঠিকরে পড়ে। সানির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের অন্ত নেই। ত্বকের যত্ন কীভাবে নেন তাদের পছন্দের অভিনেত্রী তা জানতে মরিয়া অনুরাগীরা। অভিনেত্রী অ্যালোভেরা জেল দিয়ে তৈরি মাস্ক তৈরি করে মুখে লাগান, যেটা তার প্রিয় ঘরোয়া মাস্ক। সানির কথায়, যদি আপনার মুখে ব্রণ হয় তাহলে এই অ্যালোভেরা জেলের মাস্ক লাগাতে পারেন। এই মাস্ক ব্রণ-ফুস্কুড়ি দূরে রাখে ও ত্বককে ঠান্ডা রেখে তাকে আরও জেল্লাদার করে তোলে। অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহ-বিরোধী গুণ, যা ত্বকের জন্য খুবই ভালো।


এই বিভাগের আরো খবর