সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিজের সিনেমা ফ্লপের কারণ জানালেন গ্যাল গ্যাদত

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদত। তার অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমাটি বঙ্ অফিসে সাড়া পায়নি। বিরাট অংকের ক্ষতির মুখে পড়েছে। অনেকে এর জন্য ইসরায়েলি অভিনেত্রীকেই দায় দিতে চান। তাদের মতে, ফিলিস্তিনে ইসরায়েলের জঘন্য ও অমানবিক হামলায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে ঘৃণা। ইসরায়েল বয়কটেরও ডাক এসেছে বহু জাতি ও দেশের মধ্যে। তারা ‘স্নো হোয়াইট’ সিনেমায় ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত থাকায় ক্ষুব্ধ হয়ে সেটি থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ এই অভিনেত্রী ইসরায়েলের একজন কট্টর সমর্থক। এজন্যই সিনেমাটি সাফল্যের মুখ দেখেনি। তবে অভিনেত্রী স্পষ্ট করলেন, কেবল তার ইসরায়েল সমর্থনের কারণেই ফ্লপ হয়নি ডিজনির বহুল আলোচিত ছবি ‘স্নো হোয়াইট’। আরও অনেক কারণেই এজন্য দায়ী। সম্প্রতি ইসরায়েলি টকশো ‘দ্য এ টকস’-এ গ্যাল গ্যাদত বলেন, ৭ অক্টোবরের পর সেলিব্রিটিদের ওপর ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার চাপ বেড়ে যায়। সে সময় তার প্রতি ব্যক্তিগতভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ‘মানুষ আমাকে আগে ইসরায়েলি হিসেবে দেখেছে, অভিনেত্রী হিসেবে নয়’, বলেন তিনি। তবে এক ইনস্টাগ্রাম স্টোরিতে গ্যাল গ্যাদত পরিষ্কার করেন, ‘ছবিটি কেবল বাইরের চাপের কারণে ফ্লপ হয়নি। সিনেমা ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ কাজ করে। আর কোনো কাজেই সফলতা কখনো নিশ্চিত নয়। সেটা কখনো আসে কখনো আসে না।’ র‌্যাচেল জেগলারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে অনেক আনন্দ হয়েছে। তবে আমি খানিকটা হতাশ। আমার ধারণা ছিল সিনেমাটি বিশাল সাফল্য পাবে। সেটি হয়নি।’ ‘স্নো হোয়াইট’ মুক্তির পর ব্যাপক সমালোচনা ও বয়কটের ডাক ওঠে। বঙ্ অফিসে ছবিটি প্রায় ১১৫ মিলিয়ন ডলার ক্ষতি গুনেছে বলে শোনা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর