সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘সাইয়ারা টু’ নিয়ে যা জানালেন পরিচালক

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

গত ১৮ জুলাই বলিউডে মুক্তি পায় আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত রোম্যান্টিক সিনেমা ‘সাইয়ারা’। মুক্তির পর থেকেই ছবিটি তরুণ দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলে এবং বঙ্ অফিসে একের পর এক রেকর্ড ভাঙে। এরই মধ্যে আলোচনা এই ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ ও মুক্তি নিয়ে। সম্প্রতি পরিচালক মোহিত এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন। জানান, সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত পুরোপুরি প্রযোজকের হাতে। মোহিত সুরি বলেছেন, ‘এটা পুরোপুরি প্রযোজকদের সিদ্ধান্ত। আমাকে অনেকে সিক্যুয়েলের জন্য চেনেন ঠিকই, কিন্তু আমার বিশ্বাস, কোনো ক্লাসিক ছবির দ্বিতীয় সংস্করণ তৈরি হলে তার বিশেষত্ব হারিয়ে যায়।’ তবে পরিচালক এ নিয়ে একেবারেও নারাজ নন। বলেন, ‘যদি প্রযোজক আদিত্য চোপড়া চান, তাহলে আমি ‘সাইয়ারা টু’-এর জন্য রাজি আছি।’ উল্লেখ্য, মোহিত এর আগেও মার্ডার টু, আশিকি টু, এক ভিলেন রিটার্নস, রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস-এর মতো একাধিক হিট সিক্যুয়েল পরিচালনা করেছেন। মার্ডার টু ও আশিকি টু সুপারহিট হওয়ার পর থেকেই তিনি বলিউডে ‘সিক্যুয়েল স্পেশালিস্ট’ হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন।

 


এই বিভাগের আরো খবর