সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশে ‘ধূমকেতু’ চালাতে চাচ্ছে টালিউড

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ওপার বাংলায় দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে দর্শক। মুক্তির দিন সকাল থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়েছে দর্শকের ভিড়; প্রতিটি শো-ই চলছে হাউজফুল। এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা; এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর উদ্দেশে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার। গত শুক্রবার সামাজিক মাধ্যমে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’ এই প্রযোজক আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।’ বাংলাদেশেও রয়েছে দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা। অতীতে তাদের অভিনীত একাধিক ছবি দুই বাংলার দর্শকের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছে। দীর্ঘ ১০ বছর একসঙ্গে কাজ না করলেও তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই এত বছর পর ‘ধূমকেতু’ মুক্তি পেতেই দুই বাংলার দর্শকের উচ্ছ্বাস এখন চোখে পড়ার মতো। জানা গেছে, প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ আয় করে এক অনন্য রেকর্ড গড়েছে। দেব-শুভশ্রী অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী।

 


এই বিভাগের আরো খবর