Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২২৬ Time View

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার বাড়িতে শনিবার ভোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।এ সময় কোচিং সেন্টারের পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য এবং তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। মুনতাসিরুল অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টার।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, অভিযানকালে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, দেশীয় ৬টি অস্ত্র, সঠিক কর্টিজ, ইয়ারগান, শিশা তিন বক্স, ম্যাগনেট, জিপিএস, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান, ১০টি সিমকার্ড, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, কম্পিউটার তিনটি, মনিটর ছয়টি, স্ক্যানার তিনটি, পাসপোর্ট, এনআইডি এবং ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়।

অভিযানে পাওয়া বিস্ফোরক দ্রবের কারণে বোমা ডেসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে তা নিষ্ক্রিয় করবে। মুনতাসিরুল অনিন্দ্য এর আগে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসেন।

এটি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য সাবেক মেয়রের আপন চাচাত ভাই।

এ অভিযানের বিষয়ে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর কোনো ভাষ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযান চলছে। সেনাবাহিনী ব্রিফিং করলে সাংবাদিকেরা ওই বিষয়ে তথ্য জানতে পারবেন। থানায় মামলা হওয়ার পর আমরা এ ব্যাপারে কিছু বলতে পারব।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

রাজশাহীতে কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম

Update Time : ০১:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫