সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আলিয়া পাপারাজ্জিদের উপর মেজাজ হারালেন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গোপনীয়তায় হস্তক্ষেপ কোনোদিনই পছন্দ করেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২৩ সালে নিজের বাড়িতেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়ার পর থেকে বারবারই পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী। এবার ফের একবার পাপারাজ্জিদের সীমা লঙ্ঘন দেখে রেগে আগুন হলেন আলিয়া। সাধারণত পাপারাজ্জিদের দেখলে বিরক্ত হন না আলিয়া। কিন্তু এবার পাপারাজ্জিদের কাণ্ডকীর্তি দেখে রেগে আগুন নায়িকা। কী এমন ঘটল, যার জন্যে ক্যামেরার সামনেই মেজাজ হারালেন আলিয়া? বলিউডের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ পাপারাজ্জিরা এসে বাড়ির প্রবেশদ্বারের সামনে বাধা হয়ে দাঁড়ান। এখানেই শেষ নয়, আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তারা! আর তাদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের উদ্দেশ্য করে আলিয়া বলছেন, ‘গেটের ভিতরে ঢ়ুকবে না। এটা তোমাদের আবাসন নয়। দয়া করে বাইরে যাও। বেরও এখান থেকে। তোমরা এখানে ঢ়ুকতে পারো না।’ তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও নাছোড়বান্দা পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি। তারাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই থাকেন। রেগে গিয়ে সেই সময় আলিয়া বলেন, ‘আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।’ আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেট দুনিয়ায় ভাইরাল।


এই বিভাগের আরো খবর