সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, বিতর্কের মুখে পাকিস্তানি অভিনেত্রী

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ব্যক্তিগত মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী আলিজে শাহ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়-শুয়ে থাকা আলিজের কাঁধের ওপর রাখা খাবারের ছোট একটি অংশ কাঁটা-চামচে তুলে রহস্যময় এক ব্যক্তি তাকে খাওয়াতে যাচ্ছেন; মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন আলিজে। কে সেই ব্যক্তি-এ নিয়ে জোর গুঞ্জন চলছে, যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া তীব্র ও দ্বিমুখী। একদল বলছেন, ‘আলোচনায় থাকার জন্য আলিজের এটি নতুন কৌশল হতে পারে।’ অন্যরা ক্লিপটিকে ‘অশোভন’ ও ‘নোংরা’ আখ্যা দিয়ে সমালোচনা করছেন। আবার অনেকের দাবি, ভিডিওতে দেখা রহস্যময় ব্যক্তি নাকি আলিজের প্রেমিক-তবে এ দাবি যাচাইযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। নাটক ‘এদ-এ-ওয়াফা’-তে ‘দুয়া’ চরিত্রে অভিনয় করে যে নিষ্পাপ ইমেজে দর্শকের হৃদয় জিতেছিলেন, সেই আলিজেকে ভিন্ন এক প্রেক্ষাপটে দেখে অবাক হয়েছেন তারই বহু অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশ হতবাক ও হতাশা প্রকাশ করলেও, আরেক পক্ষ এই বিতর্ককে ‘ব্যক্তিগত পছন্দ’ ও ‘প্রাইভেসির অধিকার’-এর আলোকে দেখার আহ্বান জানাচ্ছে। এটাই প্রথম নয়-২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক-বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন। চলতি বছরের শুরুতে ধারাবাহিক কটূক্তি ও নেতিবাচকতার জেরে ইনস্টাগ্রামের পোস্ট মুছে দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।’ ২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে টিভিতে পা রাখেন আলিজে। ২০১৮ সাল পর্যন্ত আরও ৬টি ধারাবাহিকে সহ-চরিত্রে অভিনয়ের পর ‘হুর পরি’-তে প্রথমবারের মতো নেন কেন্দ্রীয় চরিত্রের দায়িত্ব। এরপর ধারাবাহিক সাফল্যে টিভিতে জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও হাজির হয়েছেন তিনি। ভিডিও ফাঁসের সূত্র, সময় ও প্রেক্ষাপট নিয়ে ধোঁয়াশা কাটেনি। আলিজে বা তার ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক অবস্থান না আসা পর্যন্ত বিতর্ক থামার লক্ষণও নেই। ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে আসায় সেলিব্রিটিদের ‘ডিজিটাল প্রাইভেসি’ ও ‘অনুমতি ছাড়া কনটেন্ট ছড়ানো’র নৈতিক-আইনি প্রশ্নটিও ফের আলোচনায় এসেছে।


এই বিভাগের আরো খবর