সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব-শেহজাদকে নিয়ে বুবলীর আবেগী পোস্ট

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিনের। এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলী, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে। এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে। শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও, সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন। বুবলী পেজে শাকিব ও শেহজাদের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদচশমা, আর মুখে হাসির ঝলক। ছবিটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই বাবা-ছেলের ভালোবাসার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ভালোবাসা, দোয়া রইলো। বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বাবা-ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবে।’


এই বিভাগের আরো খবর